শার্শায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১
সূত্রঃ ফাইল ছবি
শার্শা যশোর প্রতিনিধি :-
যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৫ পুরিয়া গাঁজাসহ ফাতেমা রত্না নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফাতেমা রত্না শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের উত্তর বুরুজবাগান গ্রামের আশিকের স্ত্রী। বর্তমানে তিনি নাভারণ রেল বাজার এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানা পুলিশ নাভারণ রেল বাজারের খোকন নামে এক ব্যক্তির বসতঘরে অভিযান চালায়। এ সময় নারী পুলিশের সহায়তায় ফাতেমা রত্নাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন গাজী (৩৫) নামের অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
এমকে/বিএম২৪









