লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম
লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ

সূত্রঃ সংগৃহীত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি



১১ আগস্ট ২০২৬ তারিখে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় লংগদু জোনের উদ্যোগে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এ কার্যক্রমের আওতায় লংগদু জোন থেকে দুটি শান্তি পরিবহনে মোট ৮১ জন চক্ষুরোগী চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে ৪১ জন নারী ও ৪০ জন পুরুষ রয়েছেন।

রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ল্যান্স কর্পোরাল রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট)-এর নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন।

লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন। স্থানীয়দের মধ্যে এ কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে লংগদু জোনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



এমকে/বিএম২৪