রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আলম (৫১) উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার মরিয়মনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
বুধবার (১২ আগস্ট) উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১২) মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর মোহাম্মদ আলমকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।









