বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন
সংগৃহীত
বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, রেললাইনের ওপর পড়ে রয়েছে ওই নারীর নিথর দেহ। এর মধ্যেই মরদেহের ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
একটি দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর রেললাইনে পড়ে থাকা মরদেহের ওপর দিয়ে অন্য ট্রেন চলাচলের ঘটনায় প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পরপরই কেন মরদেহটি সরানো সম্ভব হয়নি, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
নিহত নারীর পরিচয় এবং কীভাবে তিনি ট্রেনে কাটা পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।
এমকে/বিএম২৪








