খুলনার উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের মতামত চাইলেন নজরুল ইসলাম মঞ্জু
ফাইল ছবি
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর, জনবান্ধব ও নাগরিকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নগরবাসীর মতামত ও পরামর্শ আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
শুক্রবার (১৬ অক্টোবর) এ লক্ষ্যে খুলনাবাসীকে নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে খুলনার উন্নয়ন পরিকল্পনায় জনমতের প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে। নগরীর ভবিষ্যৎ উন্নয়নকে আরও পরিকল্পিত ও জনকল্যাণমুখী করতে নাগরিকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত জানাতে নির্ধারিত অনলাইন ফরমের লিংক:








