খুলনার আর্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন
ছবি: বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর আর্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্দিরের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।








