পাবনায় কালিমাতা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ওয়ার্ড দলনেতা আরিফুল ইসলাম
সংগৃহীত
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী কালিমাতা মন্দির, ঋষিপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ওয়ার্ড দলনেতা মো. আরিফুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ চন্দ্র দাস, আনসার ও ভিডিপি সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সচেতন নাগরিকরা।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা ও দর্শনার্থীদের যাতায়াতের বিষয়ে খোঁজখবর নেন মো. আরিফুল ইসলাম। পাশাপাশি পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও উৎসবের পরিবেশ নিয়ে মতবিনিময় করেন তিনি।
এ সময় মো. আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আনসার ও ভিডিপি এবং স্বেচ্ছাসেবক দল প্রশাসনের পাশাপাশি ২৪ ঘণ্টা মাঠে কাজ করছেন।”
তিনি আরও বলেন, পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের আশ্বাসও দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে পূজা কমিটি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এমকে/বিএম২৪








