ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মুক্তা (৪০) নামের আরেক নারী। তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।


নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


দুর্ঘটনার কারণ এবং নিহত অজ্ঞাতপরিচয় নারীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এমকে/বিএম২৪