ট্রেন দুর্ঘটনায় আহত খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি, হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি মো. বদরুদ্দীন ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। খুলনার পথের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনার আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সাংবাদিক মহলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এদিকে মো. বদরুদ্দীনের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।








