চিতলমারীতে তিন বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
চিতলমারীতে তিন বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:



বাগেরহাটের চিতলমারীতে সড়কে পুলিশের নিয়মিত তল্লাশির সময় তিন বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রত্নপুর জামে মসজিদের সামনে তল্লাশি অভিযান চলছিল। এ সময় পুলিশের সদস্যরা অমিত মন্ডল (২৪) নামে এক যুবকের দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় তার কাছ থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অমিত মন্ডল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের অসীম মন্ডলের ছেলে।

অভিযানে চিতলমারী থানার এসআই ইমন, এএসআই আনিচুর, এএসআই এনামুল ও এএসআই আলামিনসহ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, নিয়মিত সড়ক তল্লাশির অংশ হিসেবেই অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার করা মদসহ অমিত মন্ডলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চিতলমারী থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১০ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর ৭ দায়ের করা হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।



এমকে/বিএম২৪