খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম
খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

সংগৃহীত

খুলনা প্রতিনিধি


খুলনার লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে খুশি (২৪) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জিন্নাহপাড়া টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আগে থেকে সেখানে অবস্থান করা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশের প্রাথমিক ধারণা, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার ব্লেড বাবুর স্ত্রী।


এমকে/বিএম২৪