খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ এএম
খুলনায় পুলিশ চেকপোস্টে দেশি দাসহ যুবক আটক

সূত্রঃ সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা মহানগরীর ময়লাপোতা-কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দেশি দাসহ ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে।


জানা গেছে, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি দা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ইয়াসিনের বাড়ি রায়েন্দা এলাকায়।


পুলিশ জানিয়েছে, চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া দেশি দা ও আটক যুবকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।



এমকে/বিএম২৪