জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ এএম
জাকির নায়েকের সঙ্গে আহমাদুল্লাহর সাক্ষাৎ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।


পোস্টে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।’


পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। দেশ-বিদেশের অনেক পাঠক ও আলেম মন্তব্য করে দুজনের সুস্থতা এবং দাওয়াহ কার্যক্রমের অগ্রগতি কামনা করেন।


শায়খ আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি ইতোমধ্যে বিপুলসংখ্যক পাঠকের কাছে পৌঁছেছে। এর আগে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকিরবিষয়ক বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে।