চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:


‘সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক একরামুল হক মুনশী, সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুবীর ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং উন্নত ও সচেতন সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শুধু পড়তে ও লিখতে পারাই সাক্ষরতার লক্ষ্য নয়; অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই সাক্ষরতার মূল উদ্দেশ্য।


তারা আরও বলেন, নিরক্ষরতা দূর করার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও বয়স্কদের শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।



এমকে/বিএম২৪