মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাত এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।


অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবদুল মঈন খান। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে আন্দালিভ রহমান পার্থকে।


বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে জানা গেছে।


এ ছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। শামীম কায়সার লিংকন পেতে পারেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।


রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



এমকে/বিএম২৪