রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
এদিকে শপথ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিতে দরবার হলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এমকে/বিএম২৪









