মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় রামচন্দ্র পৌডেল নতুন দায়িত্বে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন।
অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রামচন্দ্র পৌডেল বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব ভবিষ্যতেও আরও ঘনিষ্ঠ হবে। দুই দেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক








