মোহাম্মদপুরের শ্যামলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই যাত্রীবাহী বাস

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
মোহাম্মদপুরের শ্যামলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই যাত্রীবাহী বাস

ছবি : বিডি মেইল

সিজান হোসেন, নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা অগ্নিসংযোগের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।