তৃতীয় সংসারেও বিচ্ছেদ, নতুন পথে ন্যান্সি
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ ঘটেছে। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। দীর্ঘদিন একসঙ্গে পথচলার পর এবার আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন ন্যান্সি।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বছরের পর বছর ধরে ভাগ করে নেওয়া স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিচ্ছেদের এই সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান প্রত্যাশা করে ন্যান্সি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আন্তরিকভাবে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছি।’
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘জীবনের উন্মোচিত হওয়ার নিজস্ব ধরন রয়েছে। আমি আশা করি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে এই নতুন অধ্যায়কে বরণ করে নেব।’
সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে তা ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।
এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।








