‎স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে মনোহরদীতে ঈদুল আযহা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১১:৩০ পিএম
‎স্বাস্থ্য মন্ত্রীর উপস্থিতিতে মনোহরদীতে ঈদুল আযহা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাসুদ রানা, নরসিংদী প্রতিনিধি:

‎পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৬ মে) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব এম.এ. মুহাইমিন আল জিহান।

‎এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।