ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:৪২ পিএম
ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

এ আর সুমন, অষ্টগ্রাম প্রতিনিধি:

আজ ২৬ মে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা-এর ৩ নম্বর অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মজনু মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, ৩ নম্বর অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ করেন। প্রধানমন্ত্রীর এই সহযোগিতা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে হাসি ফুটেছে। এ সময় কৃষকরা হাওরবাসীর সুরক্ষায় পৃথক “হাওর অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়” গঠনের দাবি জানান।