রামিসাসহ সকল ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৭:২৩ পিএম
রামিসাসহ সকল ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে ,রামিসা সহ সারাদেশে সকল ধষর্ণ ও হত্যার প্রতিবাদে এবং ধষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বেসরকারী সংস্থা এনএসএসন ও তারুন্যের আলো যুব ফোরাম আমতলী এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় ,আমতলী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে । এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ,আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল , হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু অশোক মজুমদার , মুক্তি রানী( প্রমুখ )। বক্তারা অবিলম্বে রামিসা ধষর্ণ ও হত্যার দ্রুত বিচার এর দাবি জানান ।#