চবিতে দর্শনার্থীদের হেনস্তা ও ছি নতাই য়ের অভিযোগে দুই রিকশাচালক আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের হেনস্তা, মোবাইল ফোন ও টাকা ছিনতাই য়ের অভিযোগে দুই রিকশাচালককে আটক করে চবি নিরাপত্তা দপ্তর।
৪ ফেব্রুয়ারী বুধবার চবি দক্ষিণ ক্যাম্পাস নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাতজনের মধ্যে ছেলে ৩ জন এবং ৪ জন মেয়ে।
আটক ব্যক্তিরা হলেন মো. লোকমান আলী (৩২) ও মো. রাশেদ (৩০)। তারা দুজন আপন ভাই। তাদের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, হাটহাজারী এলাকা থেকে চার তরুণ ও তিন তরুণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসেন।তাঁরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে গোলচত্বর এলাকায় যাওয়ার জন্য লোকমান আলীর রিকশায় ওঠেন। তবে নির্ধারিত গন্তব্যে না নিয়ে কৌশলে তাঁদের দক্ষিণ ক্যাম্পাসের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে লোকমান আলী তাঁর ভাই রাশেদকে ডেকে আনেন। এরপর দুই ভাই মিলে দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন এবং সঙ্গে থাকা তরুণীদের হেনস্তা করেন। একপর্যায়ে দর্শনার্থীদের আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, সম্প্রতি একটি চক্রের মাধ্যমে দর্শনার্থী ও শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বা/মে২৪/ম









