শিশু রামিসা কে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:২১ পিএম
শিশু রামিসা কে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন

বরগুনা প্রতিনিধি:

শিশু রামিসা কে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে বরগুনা জেলা ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ধর্ষকের ফাঁসির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছে আয়োজকরা। 

২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বরগুনা সরকারি কলেজের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয় এবং জুলাই স্মৃতি স্তম্ভের সামনে মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়। এতে বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

“শিশু রামিসা ধর্ষণ ও হত্যার” প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিবাদী মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়।

বরগুনা ছাত্রশক্তির নেত্রি ইশরাত অর্পি বলেন , সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এ আয়োজন করা হয়েছে।