গরুর হাসিলের চেয়েও কম মূল্যে মিলল পুরো কোরবানির হাটের ইজারা

প্রকাশিত: ২২ মে ২০২৬, ১০:২৩ পিএম
গরুর হাসিলের চেয়েও কম মূল্যে মিলল পুরো কোরবানির হাটের ইজারা

জুয়েল রানা,  নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা-তে কোরবানির পশুর হাটের সরকারি ইজারা মূল্য নির্ধারণ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের প্রকাশিত ২০২৬ সালের অস্থায়ী কোরবানির পশুর হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তিতে কয়েকটি হাটের সরকারি দর নির্ধারণ করা হয়েছে মাত্র ২৪৬ টাকা থেকে ৬০৬ টাকার মধ্যে। অথচ ইজারায় অংশ নিতে অফেরতযোগ্য সিডিউল মূল্যই রাখা হয়েছে ৫০০ টাকা।

বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, একটি গরু বিক্রির হাসিল থেকেই যেখানে কয়েকশ টাকা আদায় হয়, সেখানে পুরো পশুর হাটের সরকারি দর এত কম নির্ধারণ করা অস্বাভাবিক ও রহস্যজনক। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলেও মনে করছেন তারা।

স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক বলেন, একটা মাঝারি গরু বিক্রি হলেও কয়েকশ টাকা হাসিল নেওয়া হয়। সেখানে পুরো হাটের দর ২৪৬ টাকা হওয়া বিশ্বাস করার মতো না। এখানে নিশ্চয়ই কোনো গরমিল আছে।

আরেক বাসিন্দা মো. ফখরুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী দর নির্ধারণ হলে এত কম হওয়ার কথা না। এতে সিন্ডিকেট বা প্রভাবশালীদের সুবিধা করে দেওয়া হচ্ছে কি না, সেটাও তদন্ত হওয়া দরকার।

সরকারের নির্ধারিত টোল চার্ট অনুযায়ী, কোরবানির হাটে একটি গরু বিক্রি হলেই সরকারি কোষাগারে অন্তত ৫০০ থেকে ৭০০ টাকা জমা হওয়ার কথা। কিন্তু উপজেলা প্রশাসনের দরপত্র বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি পশুর হাটের সরকারি ইজারা মূল্যই নির্ধারণ করা হয়েছে একটি গরুর হাসিলের চেয়েও কম।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২২টি হাট-বাজার ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে সাতটি