রাসিকসহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ বোনাসের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:২৭ পিএম
রাসিকসহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ বোনাসের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পবিত্র ঈদুল আযহার ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে এসব চেক তুলে দেন।

শুক্রবার (২২ মে) রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাসিক জানায়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। চেক গ্রহণ শেষে রাসিক প্রশাসক প্রধানমন্ত্রীর প্রতি রাজশাহীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকগণ উপস্থিত ছিলেন।