বাবার কবরে জুবাইদা-জাইমার শ্রদ্ধা

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
বাবার কবরে জুবাইদা-জাইমার শ্রদ্ধা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর কন্যা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।


শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪