রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।



এমকে/বিএম২৪