চা বোর্ডের চেয়ারম্যান মেসবাহ উদ্দিনকে প্রত্যাহার
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করে চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের আদেশ প্রত্যাহার করে তাকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
তবে তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।









