‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু অধিকারী
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গে গরু জবাই হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধির আওতায় নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাইগঞ্জে এক জনসভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।
গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র উল্লেখ করে তিনি বলেন, গরুর কোনো ক্ষতি করা উচিত নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”
এ ছাড়া সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসা থাকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদরাসা থাকা উচিত নয়, যাতে সেখানে কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম পরিচালিত হতে না পারে।
জনসভায় তিনি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধির মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিষয়েও বক্তব্য দেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমকে/বিএম২৪








