খাগড়াছড়িতে যাত্রীবাহি বাস উল্টে নিহত ১; আহত ১০
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে যাত্র
বাহি বাস। এ ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আজ বেলা সোয়া ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা আরও ১০জনের মতো যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে ৬ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে হাসপাতাল সুত্রে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চিকিৎসা কাজে সহায়তা করে।
শান্তি পরিবহনের বাসটি রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামে যাওয়ার পথে সাপমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গেছে।
মাটিরাঙ্গা সার্কেলে সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন।
উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেয়ার কাজ চলছে।









