বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, রদ্রির দাম আরও বেশি
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে ৩৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫২ মিলিয়ন ডলার) মূল্যের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রদ্রিকে ছাড়তে আপত্তি না থাকলেও তার জন্য প্রায় ৬৮ মিলিয়ন পাউন্ড মূল্য চায় ইংলিশ ক্লাবটি।
৩০ বছর বয়সী রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম। ফলে চলতি গ্রীষ্মকালীন দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। এতদিন রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হলেও এখন তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা।
২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। কোচ পেপ গার্দিওলার অধীনে তিনি একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি ২০২৩ সালে ক্লাবটির প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এরপর ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেতেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। যদিও গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে।
তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্তভাবে ফিরে আসেন রদ্রি। স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও নিজের করে নেন এই তারকা মিডফিল্ডার।
এমকে/বিএম২৪








