প্রতিটি ইউনিয়নে হবে একটি করে খেলার মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
প্রতিটি ইউনিয়নে হবে একটি করে খেলার মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন গাজীপুর প্রতিনিধি:


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং ক্রীড়ার প্রসারে সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করবে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL)-এর ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।

এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪