সোনাগাজীতে প্রথমবার গার্ডিয়ানের মৃত্যু দাবি হস্তান্তর

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
সোনাগাজীতে প্রথমবার গার্ডিয়ানের মৃত্যু দাবি হস্তান্তর

সূত্রঃ সংগৃহীত

মাহমুদউল্লাহ সাইফ;ফেনী জেলা প্রতিনিধি


মাত্র ৫০ হাজার টাকা জমা দিয়েছিলেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই না ফেরার দেশে চলে যান অমৃত লাল দাস। তাঁর মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়িয়ে গার্ডিয়ানের পক্ষ থেকে দেওয়া হলো ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকার চেক। সোনাগাজীতে গার্ডিয়ানের পক্ষ থেকে এটি প্রথম মৃত্যু দাবি হস্তান্তরের ঘটনা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


জানা গেছে, মরহুম অমৃত লাল দাস গার্ডিয়ানের সঙ্গে ১২ বছর মেয়াদি একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে তাঁর ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকা পাওয়ার কথা ছিল। তবে চুক্তির প্রথম কিস্তি হিসেবে ৫০ হাজার টাকা জমা দেওয়ার পরই তাঁর মৃত্যু হয়।


মৃত্যুর পর চুক্তির শর্ত অনুযায়ী পরিবারের প্রাপ্য অর্থ হিসেবে ৪ লাখ ৪৫ হাজার ২২৬ টাকার চেক হস্তান্তর করা হয়। গার্ডিয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি ও দায়িত্ব পালনের অংশ।


চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্ডিয়ানের সোনাগাজী ইউনিট ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম, কোম্পানীগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার মুজিবুর রহমান মুজিব, এরিয়া ম্যানেজার তুহিন আলম চৌধুরী, এরিয়া ম্যানেজার ও কোম্পানীগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ ইমদাদুল হক শুভ, DRM ইসমাইল হোসেন এবং RBDM, নোয়াখালী রিজনের শিহাব উদ্দিন।



এমকে/বিএম২৪