৪৩৪১ হাজিকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রমে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই অর্থ ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নির্ধারিত অর্থের মধ্যে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে। এই টাকা সংশ্লিষ্ট হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।
এমকে/বিএম২৪









