সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল

সংগৃহীত

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি


সারাদেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় ছাত্রশক্তি, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


মিছিল ও সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন.ডি. উছমান গনি এবং বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক শরীফ হোসাইন মিজান।


বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং ছাত্রনেতা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।


কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪