সিংগাইরে বিনামূল্যে পবিত্র কোরআন পেল ৩০ শিশু শিক্ষার্থী
সংগৃহীত
সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল্লাহ ইবনে মাসউদ একাডেমির উদ্যোগে প্রথম শ্রেণির ৩০ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বায়রা ইউনিয়নের গাবতলা এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুফতি হিফজুর রহমান শিক্ষার্থীদের হাতে এসব কোরআন তুলে দেন। পরে সন্ধ্যা ৫টা পর্যন্ত নবী-রাসুল ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নিয়াজ মো. খান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জমির বলেন, কোমলমতি শিশুদের ইসলামের শিক্ষা ও পবিত্র কোরআনের আলোয় আলোকিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
এমকে/বিএম২৪









