শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থিতা ঘোষণা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম
শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থিতা ঘোষণা

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি 


 চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ঘোষণা দিয়েছেন স্বনামধন্য কে. কে ইঞ্জিনিয়ার্স-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী খলিলুর রহমান। তিনি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ইউনুস সাহেবের বাড়ীর স্থায়ী বাসিন্দা। 


স্থানীয় সূত্রে বলছে, ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, মেধাভিত্তিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে প্রকৌশলী খলিলুর রহমান উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছেন। 


এবিষয়ে ইঞ্জিনিয়ার খলিলুর রহমান জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি সেখানকার বসবাসরত বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা ও সুযোগ দুটোই তৈরি করা হবে।


তিনি আরো জানান, নির্বাচনী প্রচারণায় সততা ও স্বচ্ছতা, দূরদর্শিতা, বিনয় ও মানবসেবা, দায়িত্ববোধ এবং কার্যকর নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


ইঞ্জিনিয়ার খলিলুর রহমান আরো বলেন, বোয়ালখালী ইউনিয়নটিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শ্রীপুর-খরণদ্বীপকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন দরকার এবং তিনি সেটাই প্রত্যাশা করেন।


তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

ইতিমধ্যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে প্রকৌশলী খলিলুর রহমান কাছ থেকে চেয়ারম্যান প্রার্থী হবার ঘোষণা আসে।