শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তিই বড়-সেনবাগের ছোট্ট মোস্তাকিম ভাইরাল

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৪৮ এএম
শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তিই বড়-সেনবাগের ছোট্ট মোস্তাকিম ভাইরাল

জুয়েল রানা,   নোয়াখালী প্রতিনিধি :

এক হাত নাই তো তাতে কি হয়েছে?”-এই একটি বাক্যই যেন নতুন করে সাহস আর আত্মবিশ্বাসের গল্প শোনাচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছোট্ট শিশু মোঃ মোস্তাকিম।

প্লে গ্রুপের এই শিক্ষার্থী জন্মগত শারীরিক সীমাবদ্ধতা নিয়েও অসাধারণ মেধা, আত্মবিশ্বাস ও চেষ্টার মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে। এক হাত না থাকলেও তার চোখে-মুখে হতাশার ছাপ নেই; বরং আছে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়। তার প্রতিটি কাজ, লেখাপড়া ও অংশগ্রহণ দেখে বিস্মিত হচ্ছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

ছোট্ট মোস্তাকিমের এই এগিয়ে চলার পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে ২০০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নন-প্রফিট শিক্ষা প্রতিষ্ঠান Sayed Ruhul Amin Smrity Academy (সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী)। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় উন্নত ও মানবিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে Sayed Harun Foundation-এর অর্থায়নে। আর এর পেছনে যাঁর মানবিক অবদান, আন্তরিক প্রচেষ্টা ও নিরলস সহযোগিতা সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি হলেন সেনবাগের আপামর জনতার প্রিয় মানবিক ব্যক্তিত্ব Lion Sayed Harun MJF। শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে তাঁর ভূমিকা ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে সমাদৃত।

একাডেমির শিক্ষকরা জানান, মোস্তাকিম অত্যন্ত প্রাণবন্ত ও মনোযোগী একজন শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতাকে সে কখনো দুর্বলতা হিসেবে নেয়নি। বরং প্রতিদিন নতুন উদ্যমে ক্লাসে অংশ নেয় এবং নিজের কাজ নিজেই করার চেষ্টা করে।

স্থানীয় সচেতন মহল বলছেন, সমাজে যেখানে অনেক শিশু সামান্য প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ে, সেখানে মোস্তাকিম হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির জীবন্ত উ