কুরআন দিবস উপলক্ষে শ্যামনগর সরকারি মহসিন কলেজে কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাসুম বিল্লাহ, উপকূলীয় (সাতক্ষীরা) প্রতিনিধি:
কুরআন দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন কলেজে “কুরআন অলিম্পিয়াড-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মহসিন কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর সরকারি মহসিন কলেজ শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ সাইফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কুরআনের আলোকে আদর্শ সমাজ গঠন ও নৈতিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ এবং শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। এছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুরআন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








