শরীয়তপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ এএম
শরীয়তপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

সূত্রঃ বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের নড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নড়িয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নির্দেশনায় উপজেলার ভোজেশ্বর ও জপসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মশুরা এলাকার সজীব পেদা (২৫) ও রিদয় খান (২৫), জপসা ইউনিয়নের শেখপুরাকান্দী এলাকার দেলোয়ার হোসেন বেপারী এবং গৌরাইল এলাকার খলিল গোরাপী।


পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জরিমানা করা হয়।


নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।