শরীয়তপুরের গোসাইরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ এএম
শরীয়তপুরের গোসাইরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

ছবি: বিডি মেইল

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের গোসাইরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় কালীকোলা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপ পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করেন।


মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।’


তিনি বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সজাগ থাকতে হবে।’


এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। পাশাপাশি সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।