আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম
আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল।


সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। এরপর ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।


এমকে/বিএম২৪