রাজশাহীর খোরবোনায় ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
রাজশাহীর খোরবোনায় ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকা থেকে ৪৩৯ পিস ইয়াবাসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আব্দুস সালাম প্রামাণিক রাজশাহীর বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করেন।


বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এসআরবি-৫ রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আব্দুস সালামের কাছ থেকে ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে তাঁকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


এমকে/বিএম২৪