ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের শঙ্কা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, সরকারি অর্থ অপচয়ের শঙ্কা

সংগৃহীত

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি 


ঠাকুরগাঁও শহরের গোধূলি বাজার এলাকা থেকে সেনুয়া ব্রিজ পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে সরকারি অর্থের অপচয় ও সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


ঠাকুরগাঁও জেলা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর ছোট ভাই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনের এলাকা হওয়ায় উন্নয়নকাজের মান নিয়ে ওঠা এ অভিযোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে না। পাশাপাশি নির্মিত সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উন্নয়নকাজের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।


এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, টেকসই সড়ক নির্মাণ ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে সড়ক থেকে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।


একই সঙ্গে জেলার যেসব সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে, সেসব কাজ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার দাবি জানিয়েছেন তাঁরা। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারসহ দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এমকে/বিএম২৪