রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে নগরীর বাটার মোড় থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।


র‌্যালির আগে বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতাকর্মীরা নিজ নিজ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল নিয়ে বাটার মোড়ে সমবেত হন।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।


র‌্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।


এ ছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।



এমকে/বিএম২৪