ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ, দীর্ঘদিন পর অভিযুক্ত গ্রেপ্তার
সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভূল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী নাপিতপাড়া এলাকায়। গ্রেপ্তার শরিফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এমকে/বিএম২৪








