রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মেয়ে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
সংগৃহীত
রংপুর প্রতিনিধি
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কোন মামলায়, কোথা থেকে এবং কখন অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।
এমকে/বিএম২৪









