মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: নগরকান্দার ওসি রাসুল সামদানী আজাদ
সূত্রঃ সংগৃহীত
মো. জুয়েল কাজী, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।
ওসি রাসুল সামদানী আজাদ বলেন, নগরকান্দা উপজেলায় কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ কাজে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে নগরকান্দাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
ওসি আরও বলেন, ‘আমার একটাই কথা, একটাই প্রতিজ্ঞা—মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সে যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।’
স্থান: নগরকান্দা থানা, ফরিদপুর
এমকে/বিএম২৪









