বান্দরবানে শিশু শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক মানিক কুমার নাথ আটক
সূত্রঃ ফাইল ছবি
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায় এক ১২ এর শিশু মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে ডা. মানিক কুমার নাথ নামের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেইচা এলাকার স্থানীয় একটি চেম্বারে চিকিৎসা নিতে আসা এক শিশু ক্যানভাসারের মাধ্যমে ডা. মানিক কুমার নাথের নিকট পৌঁছায়। অভিযোগ ওঠে, তিনি চিকিৎসাসেবা দেওয়ার অজুহাতে ওই শিশুটিকে শ্লীলতাহানি করেন। শিশুটি পরবর্তীতে বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ডা. মানিক কুমার নাথকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে রাখেন এবং পরবর্তীতে রেইচা ক্যাম্প পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রেইচা এলাকায় শিশু শ্লীলতাহানির একটি ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসককে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









